আরব আমিরাতে অবৈধভাবে বসবাসকারীদের আশ্রয় দিলে জরিমানা ১ লাখ দিরহাম

সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি এবং সিটিজেনশিপ, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে আমিরাতে অবৈধভাবে বসবাসকারীদের ভাড়া বা আশ্রয় দিলে ১ লাখ দিরহাম জরিমানা করা হবে।

বার্তায় বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি ‘আপনার স্থিতি সংশোধন করে নিজেকে সুরক্ষিত করুন’ উদ্যোগটি বাস্তবায়নে পাঁচমাসের সময় প্রদান করেছিল।

যাতে কোন রকম জরিমানা বা আইনী সমস্যা ছাড়া ভিসা ঠিক করার সুযোগ থাকে। এখন সারা দেশে নিবিড় প্রচারণা চালানো হবে এবং আইন লঙ্ঘনকারীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

এছাড়া পূর্বের আইন অনুযায়ী অবৈধ প্রবাসীদের কাজ দিলে কোম্পানির ৫০ হাজার দিরহাম জরিমানা বহাল রয়েছে। বার্তাটিতে আরো বলা হয়েছে সোশ্যাল মিডিয়াতে যারা লোক চাই বলে বিজ্ঞপ্তি দেন তাদেরকেও নজরদারিতে রাখা হচ্ছে।

Comments (0)
Add Comment