মালয়েশিয়ায় তিন বাংলাদেশি আটক

বৈধ কাগজপত্র না থাকায় বন্ধুর সঙ্গে দেখা করতে যেয়ে গ্রেফতার হলো ৩ জন বাংলাদেশি।

১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মালয়েশিয়ার মেরিন পুলিশ ফোর্স (পিপিএম) কর্তৃক ঐ তিন বাংলাদেশিকে আটক করে (পিপিএম)। পোর্টক্ল্যাং পাবলিক জেটিতে বন্ধুর সঙ্গে দেখা করতে যেয়ে, মেরিন পুলিশের অভিযানে আটক হয় ঐ তিনজন।

আটককৃত তিনজন বাংলাদেশির বয়স আনুমানিক ৩৬ থেকে ৪৫ বছর। আটককৃত তিনজন বাংলাদেশির নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

পোর্ট ক্ল্যাং পিপিএম অপারেশন অফিসার, ডেপুটি সুপারিনটেনডেন্ট খায়রুদ্দীন জামাল জানান, আটককৃতরা তাদের সহকর্মীর সঙ্গে দেখা করতে জেটিতে এসেছিলেন বলে মনে করছেন।

কোন বৈধ ভ্রমণ নথি প্রদর্শন করতে ব্যর্থ হওয়ার পর তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত তিনজনকে পোর্ট ক্ল্যাং পিপিএম অপারেশন সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৬৯/৬৩ এর ধারা ৬ (১) (গ) এর অধীনে গ্রেফতার দেখানো হয়েছে।

Comments (0)
Add Comment