নতুন ফ্লাইট চালু হলে দুবাই থেকে সিঙ্গাপুরে সরাসরি ২৮টি এবং ভায়া কলম্বো সাতটি ফ্লাইট পরিচালিত হবে।
সিঙ্গাপুর, দূরপ্র্যাচ্য ও অস্ট্রেলিয়ায় এমিরেটসের একটি অন্যতম প্রবেশ দ্বার। সিঙ্গাপুর থেকে এমিরেটস যাত্রীরা মেলবোর্ন, ব্রিসবেন, কলম্বো ও দুবাই এবং ভায়া দুবাই ইউরোপের ৩৫টি, যুক্তরাষ্ট্রের নয়টি, আফ্রিকার ২০টির বেশি এবং পুরো মধ্যপ্রাচ্যে ভ্রমণের জন্য সুবিধাজনক সংযোগ পাচ্ছেন।
দুবাই-সিঙ্গাপুর রুটে ৫ম দৈনিক ফ্লাইটটি পরিচালনায় তিন শ্রেণীবিশিষ্ট ৩৬৪ আসনের বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজ ব্যবহৃত হবে। এমিরেটস ১৯৯০ সাল থেকে সিঙ্গাপুরে চলাচল করছে।