পাইলট আটক, ফ্লাইট বাতিল

পাইলট আটক, ফ্লাইট বাতিল।

যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দরে মাতাল সন্দেহে আমেরিকান এয়ারলাইনসের ৬২ বছর বয়সী এক পাইলটকে আটক করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।

পুলিশ কর্মকর্তারা আজ শুক্রবার জানান, ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার সকালে উড্ডয়নের আগে নির্ধারিত সীমার অতিরিক্ত মদ্যপান করে উড়োজাহাজ চালনার কাজ করা হচ্ছে- এমন সংবাদ পেয়ে তাকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, তদন্তের জন্য ওই পাইলটের জামিন মঞ্জুর করা হয়নি। বার্তা সংস্থা এপি ও ইউএনবি এ তথ্য জানিয়েছে।

আমেরিকান এয়ারলাইনস বিষয়টি নিশ্চিত করে জানায়, তাদের এক সদস্যকে বৃহস্পতিবার বিমানবন্দরে আটক করা হয়। এ জন্য ফিলাডেলফিয়াগামী একটি ফ্লাইট বাতিল করে যাত্রীদের অন্য ফ্লাইটে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় তারা স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছে বলেও জানায় বিমান সংস্থাটি।

Comments (0)
Add Comment