পাইলটের অভাবে শুক্রবার ইন্ডিগোর ১৩০টি ফ্লাইট বাতিল

পাইলটের অভাবে শুক্রবার ইন্ডিগোর ১৩০টি ফ্লাইট বাতিল।

পাইলটের সংখ্যা কম। তাই প্রতিদিনই বাতিল হচ্ছে ইন্ডিগোর একাধিক ফ্লাইট। দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। শুক্রবারই প্রায় ১৩০টি বিমান বাতিল করল ইন্ডিগো।

ইন্ডিগোর মুখপাত্র জানিয়েছেন ‘শুক্রবার ইন্ডিগোর তরফে ১৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। পাইলটের সংখ্যা কম থাকাতেই এই সিদ্ধান্ত।’ । তবে ইন্ডিগোর দাবি, ‘হঠাৎ করে কোনও ফ্লাইট বাতিল করা হয়নি।’ প্রসঙ্গত, গুরুগ্রামের এই সংস্থা দৈনিক ১৩০০-র কাছাকাছি অভ্যন্তরীণ বিমান চালায়।

ভারতের বিভিন্ন বিমানবন্দরের মধ্যে কলকাতা, হায়দরাবাদ, চেন্নাইয়ের বিমানবন্দরের ফ্লাইট বাতিলের সংখ্যা বেশি। যাত্রীক্ষোভের কথা অজানা নয় জানিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উড়ানের সময়সূচিতে বদলের কথা আগাম নোটিশ হিসেবে জানানো হয়েছে।

Comments (0)
Add Comment