ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ইতালিতে জয়নাল আবেদিন নামে (৪০) এক বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

জানা যায়, জয়নাল সাইকেল চালানোর সময় শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় মিলান শহরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই লন্ডন থেকে এসে পৌঁছেছে। তার স্ত্রী ঘটনার পর থেকে অজ্ঞান হয়ে আছে। ফলে কিভাবে দুর্ঘটনা হয় এর বিস্তারিত এখনো জানা যায়নি।

নিহতের বাবার নাম মরহুম আব্দুল রশিদ খোকা। জয়নালের দেশের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার হাজীপুর গ্রামে। তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে নিয়ে মিলানে বসবাস করতেন।

মরহুমের লাশ বর্তমানে মিলানোর নিগরদা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার এ মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Comments (0)
Add Comment