বৃহস্পতিবার থেকে ল্যাপটপ মেলা

আগামী ১৪ মে বৃহস্পতিবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে তিন দিনব্যাপী ল্যাপটপ মেলা। এবারের স্লোগান হচ্ছে ‘সবার জন্য ল্যাপটপ’।

সোমবার বিআইসিসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এই মেলার আয়োজক এক্সপো মেকার। মেলার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী, মেলার কো-অর্ডিনেটর আল আমিন দেওয়ানসহ এসার, ডেল ও এইচপির প্রতিনিধিরা।

২০০৮ সাল থেকে প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এতে তরুণ, শিক্ষার্থীসহ সকলের আগ্রহ থাকে চোখে পড়ার মতো।

এবারের মেলায় থাকছে- অ্যাপল, এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, তোশিবা, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, মিইজু, ডিলিংক, আইনল, শাওমি, এইচটিসি, এইচটিএস, মাইসেল, জেটকাইট, জিওনির মতো বিশ্ববিখ্যাত প্রযুক্তি পণ্যে উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

এ ছাড়াও মেলায় স্মার্ট টেকনোলজিস, গ্লোবাল ব্র্যান্ড, কম্পিউটার সোর্স, ফ্লোরা, লেনোভো, আরএনটেক, এইচটিএস, মাইসেল, গ্যাজেট গ্যাং সেভেন, এমজে টাইমসটেক, ডিএক্স জেনারেশন, এইচপিএস ও গ্যাজেট গ্যালারির পণ্য পাওয়া যাবে।

মেলায় ৫০টি স্টল, ৭টি মিনি প্যাভিলিয়ন ও ৩টি প্যাভিলিয়ন থাকবে। মেলায় গেমিং জোন করছে গিগাবাইট।

Comments (0)
Add Comment