তাদের মধ্যে সম্পর্ক ভাঙনের এক বছরের মধ্যে ২০১৩ সালে অয়ন মুখার্জী পরিচালিত ছবি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে আবারো কাজ শুরু করেন। ছবিটি মুক্তির পর সংবাদমাধ্যম যখন দুজনের সম্পর্কের রসায়ন নিয়ে নানা কথা বলা শুরু করে, তখন দর্শক কিন্তু তাদের অন-স্ক্রিন কেমিস্ট্রির প্রশংসায় পঞ্চমুখ। দুজনকে ফের আবার একসঙ্গে দেখা যাবে ইমতিয়াজ আলির ‘তামাশা’ ছবিতে।
২৯ বছর বয়সী এই অভিনেত্রী আরও জানান, তাদের সম্পর্কে কথা কখনও বন্ধ হবে না, কিন্তু তারা একে অপরের সঙ্গে যে বিশেষ বন্ধুত্ব, তারই প্রতিচ্ছবি দেখা যায় তাদের দুজনের অভিনীত প্রতিটি ছবিতে। আর সে জন্যই তাদের অভিনীত প্রতিটি ছবিই ‘সুপারহিট’।