বোমাতঙ্কে রাশিয়াগামী একটি বিমানের জরুরি অবতরণ করা হয়েছে। প্রায় ২২৫ জন যাত্রী নিয়ে উরাল এয়ারলাইন্সের বিমানটি বাকুতে জরুরি অবতরণ করে।
আরআইএ’র বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, সোমবার বিমানটি বাহরাইন থেকে মস্কোর উদ্দেশ্যে রওনা করেছিল। তবে বোমাতঙ্কের কারণে বাকু এয়ারপোর্টে জরুরি অবতরণ করা হয়।
উড্ডয়নের পর কেবিন ক্রুদের ধারণা হয়, বিমানের কোনো যাত্রীর কাছে বোমা রয়েছে। পরে পাইলটের সঙ্গে তারা আলাপ করার পরপরই বিমানটির জরুরি অবতরণ করানো হয়।