‘ট্রাভেল মার্ট’ উপলক্ষে নভোএয়ার এর টিকেটের মূল্যে ১৫% ছাড়

‘ট্রাভেল মার্ট’ উপলক্ষে নভোএয়ার এর টিকেটের মূল্যে ১৫% ছাড়।

‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’ উপলক্ষে সব গন্তব্যে টিকেটের মূল্যে ১৫% ছাড়ের ঘোষনা দিয়েছে দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। অফারটি পেতে সম্মানিত গ্রাহকদের মেলায় এসে নভোএয়ার এর ফ্রিকোয়েন্ট ফ্লায়ারস প্রোগ্রাম “স্মাইলস” এর সদস্য হতে হবে।
বৃহস্পতিবার থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’ শুরু হচ্ছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
সম্মানিত গ্রাহকদের মেলা চলাকালীন সময়ের মধ্যে নভোএয়ার এর প্যাভিলিয়ন থেকে টিকেট ক্রয় বা বুকিং করতে হবে। এছাড়াও কক্সবাজার ও কলকাতায় ভ্রমণের জন্য তিন দিন ও দুই রাতে হোটেলসহ আকর্ষনীয় প্যাকেজ ঘোষনা করেছে।
বর্তমানে নভোএয়ার এটিআর ৭২-৫০০ মডেলের ছয়টি নিজস্ব উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও কলকাতা রুটে প্রতিদিন সর্বোচ্চ সংখ্যক ফ্লাইট পরিচালনা করছে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’ প্যাভিলিয়ন নং-১ অথবা ১৩৬০৩.

Comments (0)
Add Comment