পর্যটন মেলা উপলক্ষে ৭% ছাড় দিচ্ছে ‘লেক্সাস হলিডেজ়’

জোবায়ের অভি ও শামীম আহমেদ, মেলা থেকেঃ রাজধানীতে শুরু হলো ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের শুরু হলো তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে পাঁচতারকা হোটেলটির বলরুমে ফিতা কেটে এর উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর ষোড়শবারের মতো মেলাটি আয়োজন করেছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ভুবন চন্দ্র বিশ্বাস, বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ধান বাহাদুর আলি, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের হেড অব কার্ডস মোহাম্মদ আনোয়ার হোসেন, দি বাংলাদেশ মনিটরের প্রধান সম্পাদক রকিব সিদ্দিকী।

মেলা উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন ভ্রমণ প্যাকেজের উপর ৭% ছাড় দিচ্ছে ‘লেক্সাস হলিডেজ়’। তাদের ভ্রমণ প্যাকেজগুলোর মধ্যে রয়েছে-পাতায়া, ব্যাংকক, ফুকেত, কড়বী, কুসামউই, কুয়ালালামপুর, গ্যান্টি হাইল্যান্ড, লঙ্কাউই, পেনাঙ্গ, বালি, সিঙ্গাপুর, কলম্বো, মালদ্বীপ,মালে, কান্ডি, কুনমিং, বেইজিং, সাংসাই, হংকং, ডিজনিল্যান্ড, মরিশাস, কাঠমান্ডু, নাগরকোট, পোখরা, থিম্পু, পুনাখা, পারো, আগ্রা, জয়পুর, দিল্লি, গেংটক, দার্জিলিং, কালিমপং, কাশ্মির ভ্রমণ প্যাকেজ। এছাড়াও তাদের রয়েছে এশিয়া, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভ্রমন প্যাকেজ।

এবার মেলায় বাংলাদেশ ও নেপাল ছাড়াও থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জাতীয় পর্যটন সংস্থাগুলো অংশ নিচ্ছে। স্বাগতিক বাংলাদেশসহ সাতটি দেশের ৪১টি প্রতিষ্ঠান ও সংস্থা পাঁচটি প্যাভিলিয়ন ও ৭০টি স্টলে নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।

আগামী ২৩ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশমূল্য জনপ্রতি ৩০ টাকা। সমাপনী দিনে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে গ্র্যান্ড র‌্যাফেল ড্র। বিজয়ীদের জন্য রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে থাকা, লাঞ্চ ও ডিনার কূপনসহ বিভিন্ন পুরস্কার। প্রতিদিন সন্ধ্যায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন দেশি-বিদেশি শিল্পীরা।

Comments (0)
Add Comment