দোষ স্বীকার করেছেন বিমানবালা সায়মা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণসহ আটক বিমানবালা সায়মা আক্তার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের কাছে স্বীকারোক্তির পর তাকে কারাগারে পাঠানো হয়।
দুই দফা তিন দিনের রিমান্ড শেষে সায়মা আক্তারকে গতকাল আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তি দেন।
গত ১৯ মার্চ ১ দিনের এবং ২১ মার্চ ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। একই সঙ্গে আটক অপর বিমানবালা ফারজানাকে ২১ মার্চ ১ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।
গত ১৮ মার্চ সৌদি এয়ারলাইন্সের ওই দুই বিমানবালাকে ৪ কেজি ২০০ গ্রাম স্বর্ণের বারসহ আটক করা হয়। আসামি ফারজানার কাছ থেকে ১০টি এবং সায়মার কাছ থেকে ২৬টি বার উদ্ধার করা হয়। এগুলোর বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা বলে জানায় বিমানবন্দর কাস্টমস।