১ নম্বরে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর

১ নম্বরে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর।

বিশ্বের সেরা বিমানবন্দর কোনটি? সে প্রশ্নের উত্তর উঠে এল স্কাইট্রাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড-এর হাত ধরে। যাঁরা বিমানে যাতায়াত করেন তাঁদের মধ্যে এ প্রশ্ন সবচেয়ে বেশি। তাঁরা নিজেদের অভিজ্ঞতা থেকেও অনেক সময় একটি বিমানবন্দরকে সেরা বলে থাকেন। কিন্তু সব মাপকাঠি খতিয়ে দেখে যথার্থই কোন বিমানবন্দর সেরা তা ঘোষণা করল স্কাইট্র্যাক্স। অবশ্য গত ৭ বারের বিজয়ী এবারও বিজয় মুকুট জিতে নিয়েছে। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর ফের জিতে নিয়েছে প্রথম স্থান। এই পুরস্কার দেওয়ার জন্য যাত্রীদের মতামত সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর প্রথম স্থানে টানা ৭ বার থেকে গেল। এই বিমানবন্দরে রয়েছে রুফটপ সুইমিং পুল, ২টি সিনেমা হল, শপিং করার এলাহি বন্দোবস্ত, বিমানবন্দরে অপেক্ষার সময় যথেষ্ট বিনোদনের বন্দোবস্ত, এয়ারপোর্ট হোটেলটিও সকলের প্রিয়। সব মিলিয়ে সুযোগ সুবিধা এতটাই যে যাত্রীদের মন পেতে তাদের অসুবিধা হয়নি।

Comments (0)
Add Comment