শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক সাগুপ্তা মাহজাবীন জানান, গত ১৩ মে মালয়েশিয়া থেকে ‘বিজি০৮৭’ বিমানে করে একটি প্রতিষ্ঠান প্রায় কোটি টাকা মূল্যের ওই ওষুধ ও সিগারেট প্যাকেটগুলো নিয়ে এসে গোডাউনে লুকিয়ে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়। শনাক্ত করা হয় আমদানিকারক ও সিঅ্যাডএফকে। এ ব্যাপারে একটি বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন।