হাতে বই থাকলে টিকিট ছাড়াই ট্রেনে ভ্রমণ

হাতে বই থাকলে টিকিট ছাড়াই ট্রেনে ভ্রমণ।

ট্রেনে চড়ে যে কোনো জায়গায় যেতে টিকিট লাগবে না। কোনো কল্পকাহিনি নয়, এমনটাই বাস্তবে ঘটছে নেদারল্যান্ডে। গত এক সপ্তাহ ধরে এ সুবিধা পেয়েছেন সে দেশের ট্রেনযাত্রীরা।

জানা গেছে, বই পড়ায় উৎসাহ দিতে ১৯৩২ সাল থেকে নেদারল্যান্ডে শুরু হয় সপ্তাহব্যাপী উৎসব ‘বোকেনউইক’। ডাচ শব্দ ‘বোকেন’ এর অর্থ বই। প্রতি বছর এ উৎসবের অংশ হিসেবে দেশজুড়ে চলে নানা ধরনের সাহিত্য উৎসব। এমনকি প্রিয় বইয়ের পাতায় লেখকের স্বাক্ষরও পেয়ে যান সাহিত্যপ্রেমীরা।

বোকেনউইক’-এ নানা সুযোগ সুবিধাও পাওয়া যায়। কেউ কোনো লাইব্রেরির সদস্য হলে, বিনামূল্যে একটা বই দেওয়া হয়। ‘বোকেনউইক’-এর কথা মাথায় রেখেই বিখ্যাত কোনো লেখক একটা বিশেষ উপন্যাস লেখেন। সেই বইটাই এ সময় নানাভাবে বিনামূল্যে বিতরণ করা হয় নেদারল্যান্ডের বাসিন্দাদের।

এই বার্ষিক উৎসবের স্পন্সর হিসেবে এগিয়ে এসেছিল ডাচ স্টেট রেলওয়ে কোম্পানি। শুধু বই বিতরণ নয়, ট্রেনের মধ্যেই ইয়ান সিবেলিঙ্কের বুক রিডিং-এর ব্যবস্থাও করেছিল রেল কর্তৃপক্ষ।

শুধু ট্রেনেই নয়, নেদারল্যান্ডের যে কোনো বইয়ের দোকান থেকে সাড়ে ১২ ইউরোতে বই কিনলেই ‘ইয়াস ভ্যান বেলফ্‌ত’ বিনামূল্যে পাওয়া গেছে।

পুরো বিষয়ে উচ্ছ্বসিত লেখক ইয়ান সিবেলিঙ্ক। ট্রেনে চড়ে বই পড়ার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, যাত্রীদের হাসিখুশি অবাক করা চেহারাগুলো দেখে যে কী ভালো লাগে! গত ১৮ বছর ধরেই এ ধরনের উদ্যোগ নিয়ে চলেছে ডাচ রেল সংস্থাটি।

Comments (0)
Add Comment