বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার

বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করেন তারা।

এ সময় দুদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। উভয় দেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটনের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলাপ করেন তারা।

সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক ও ভারতের বাণিজ্যিক প্রতিনিধিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment