বিমানের ঘাটে ঘাটে দূর্নীতি, সন্ধানে দুদকের চার টিম শীর্ষক রিপোর্টের প্রতিবাদ পরিচালক মমিনুলের

গত ১৭ এপ্রিল ২০১৯ দৈনিক যুগান্তর পত্রিকায়‘‘ বাংলাদেশ বিমানের ঘাটে ঘাটে দূর্নীতিঃ সন্ধানে দুদকের চার টিম’’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার মনোযোগ আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন ও তথ্য নির্ভর নয়। আমি এর প্রতিবাদ জানিয়ে জনমনে বিভ্রান্তি দূরীকরণের জন্য শিরোনামে বর্ণিত বিষয়ের উপর আমার বিবৃতি প্রদান করছিঃ
প্রতিবেদনের ৮ ও ৯ অনুচ্ছেদ-এ বলা হয়েছে শত শত কোটি টাকা লোপাট সংক্রান্ত অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তথ্যটি একেবারেই সঠিক নয়। এধরনের জিজ্ঞাসাবাদের কোন ঘটনা ঘটে নাই। এছাড়া প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ায় বাগান বাড়ি, পরিবহন ব্যবসা ও মালয়েশিয়ায় আমার সেকেন্ড হোম আছে যে তথ্য গুলো,বস্তুনিষ্ট ও সঠিকনয়, যা কাল্পনিক এবং ভিত্তিহীন।
আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আমি পরিচালক পদে পদোন্নতি পাবার আগে মহাব্যবস্থাপক পদে থাকা কালীন সময়ে কতিপয় স্বার্থান্বেষী মহল দুদকে আমার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিভিন্ন কাল্পনিক অভিযোগ দেয়। উক্ত অভিযোগের ভিত্তিতে দুদক দীর্ঘ ০৩ (তিন) বছর ধরে আমার সকল সম্পদের চুলচেরা বিশ্লেষণ ও তদন্ত করে আমার বিরুদ্ধে আনীত অবৈধ সম্পদ উপর্জনের কোন তথ্য-প্রমান না পেয়ে উক্ত অবৈধ অর্থ ও সম্পদ অর্জনের অভিযোগ থেকে আমাকে অব্যহতি প্রদান করে। আমার ব্যক্তিগত সকল স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী আমার আয়কর রির্টান ফাইলে জমা দেয়া আছে স্বচ্ছভাবে এর বাইরে আমার কোন সম্পদ নেই।
বহুল প্রচলিত দৈনিক যুগান্তর এর প্রতিবেদনে অসত্য, বিভ্রান্তিমূলক ও ভুল তথ্যের কারণে সমাজে ও ব্যক্তিগত জীবনে আমার ভাবমূর্তি যথেষ্ট ক্ষুন্ন হয়েছে। তাই কারও সুনাম এবং ভাবমূর্তি ক্ষুন্ন হয় ভবিষ্যতে এমন সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ করা হলো।

মমিনুল ইসলাম, পরিচালক, প্রকিউরমেন্ট এন্ড লজেস্টিক সাপোর্ট

Comments (0)
Add Comment