বুধবার (২০ মে) ডাকযোগে পাঠানো ইংরেজিতে লেখা একটি চিঠিতে এ হত্যার হুমকি দেওয়া হয়।
চিঠির পাওয়ার বিষয়টি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং ইমরান এইচ সরকার নিশ্চিত করেছেন।
আনসারুল্লাহ বাংলাটিম-১৩ গ্রুপের পাঠানো চিঠিতে লেখা রয়েছে ‘মাস্ট উইল প্রিপেয়ার ফর ডেড’।
এই বাক্যটির নিচে ক্রমিক নম্বর দিয়ে লেখা রয়েছে বিশিষ্ট ১০ব্যক্তির নাম। নামের তালিকায় এক নম্বরে আছে- প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম। তার
নামের পাশে লেখা রয়েছে এন্টি ইসলাম,অ্যাডভাইজার।
দুই নম্বরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তার নামের পাশে লেখা আছে আই,দুশমুন,ভিসি।
পর্যায়ক্রমে আছে তারানা হালিম (নাস্তিক), জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার (হিন্দু মৌলবাদ), ডা. ইমরান এইচ সরকার (ব্লগার), কাবেরী গায়েন (আই,এনিমি,ডিইউ), বিকাশ সাহা (আই,দুশমুন), ইকবালুর রহিম (আই,দুশমুন), পলান সুতার (এন্টি বাংলাদেশ,র,অ্যাডভাইজার) ও সর্বশেষে রয়েছে অধ্যাপক জাফর ইকবালের নাম।
বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে কারা এ ধরনের কাজ করছে তা খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাবি উপাচার্য।
ইমরান এইচ সরকার বলেন, বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।
এ ব্যাপারে ঢাবি প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন,‘এঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডাযেরি (জিডি) করা হয়েছে। আমাদের পক্ষ থেকে খুব সতকর্তা অবলম্বন করা হবে।’
যোগাযোগ করা হলে নগর পুলিশের শাহবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ শুরু করে দিয়েছেন।
সাদা কাগজে ইংরেজিতে লেখা ওই চিঠিতে উপরোক্তদের ‘মৃত্যুর জন্য প্রস্তুত নিতে’ বলা হয়েছে। যে খামে চিঠি পাঠানো হয়েছে সেটিও সাদা। এর ওপর ওপর ঢাকা জিপিও এর সিল এবং দুই টাকার দুইটি টিকিট লাগানো ছিল।