৭৩৭ ম্যাক্স ৮ মডেলে ত্রুটি না থাকার দাবি বোয়িংয়ের

৭৩৭ ম্যাক্স ৮ মডেলে ত্রুটি না থাকার দাবি বোয়িংয়ের।

একটি যান্ত্রিক ত্রুটির কারণে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট মডেলের বিমান পর পর দুবার দুর্ঘটনার কবলে পড়লেও এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডেনিস মুলেনবার্গ।
তবে সফটওয়্যারের ত্রুটি সারিয়ে নেয়ার পর এ মডেলের বিমান ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ হবে বলেও জানান তিনি। বোয়িংয়ের সাধারণ সভায় তিনি আরো বলেন, যাত্রীদের ভ্রমণ নিরাপদ করতে কর্মকর্তা কর্মচারীদের আরো বেশি প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

এরইমধ্যে নতুন সফটওয়্যার সংবলিত ম্যাক্স বিমানগুলোর পরীক্ষামূলক পরিচালনা শুরু করেছে বোয়িং। এবারের সব পদক্ষেপ নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নেয়া হবে বলেও জানান তিনি।

Comments (0)
Add Comment