ইংলিশ ব্রেকফাস্ট পরিবেশন করে যাত্রীদের রোষে পি আই এ

ইংলিশ ব্রেকফাস্ট পরিবেশন করে যাত্রীদের রোষে পি আই এ।

ফ্লাইটে খাবার দেওয়া নিয়ে বিতর্কের মুখে পড়ল পাকিস্তানের আন্তর্জাতিক এয়ারলাইন্স৷ সম্প্রতি একটি উড়ানে ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল চিজ ওমলেট, সসেজ ও বিনস৷ এদিকে এয়ারলাইন্সের প্রতিশ্রুতি ছিল ব্রেকফাস্ট তাদের বাড়ির কথা মনে করিয়ে দেবে(সার্ভ ইউ আ টেস্ট অফ হোম)৷ আর এতেই বেজায় চটেছেন যাত্রীরা৷
পাকিস্তান ইন্টারন্যাশলান এয়ারলাইন্স-এর তরফ বলা ছিল, “যখনই আপনারা বাড়ির কথা মনে পড়বে, ঠিক তখনই আমরা হাজির করবো বাড়ির স্বাদ! সামান্য ননু, অল্প ঝালের সঙ্গে এয়ারলান্স তোমাকে স্বাগত জানাবে ব্রেকফাস্টে৷#PIA #BreakfastWithPIA”৷
যাত্রীরা ক্ষোভ জানাতে শুরু করে এয়ারলাইন্সের টুইটার হ্যান্ডেলে৷ কেউ লিখেছেন, এই খাবারে পাকিস্তানের ছিটেফোঁটা ছিল না…ঘরের স্বাদ? সসেজ আর বিনস কখনই পাকিস্তানি নাস্তা হতে পারে না৷ আপনার সাংস্কৃতিক শিক্ষা প্রয়োজন৷
আবার কেউ পাকিস্তানি নাস্তার ছবি দিয়ে লিখেছেন, আন্ডা পরাঠা চায়ে, তাও আবার পরোটাটা হবে মুচমুচে৷ আর ডিমের কুসুমটা থাকবে টলটলে৷ যাতে সহজেই পরোটা ডুবিয়ে খাওয়া যায়৷ সেটাই ঘরের স্বাদ৷ কেউ আবার দাবি জানিয়েছেন হালুয়া পুরির৷
শুধু তাই নয় ইংলিশ ব্রেকফাস্টের স্বাদ নিয়েও ট্রোল হয়েছে বিমান সংস্থা৷

Comments (0)
Add Comment