মিয়ানমারে বিমান দুর্ঘটনাঃ পাইলটের দক্ষতায় প্রাণহানি ঘটেনি।
বৈরি আবহাওয়ার মধ্যে কোনো প্রাণহানি ও বড় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই বিমান অবতরণ করানোটা পাইলটের দক্ষতা বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞ নজরুল ইসলাম।
বৃহস্পতিবার( ৯ মে) সময় সংবাদকে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে বিমান অবতরণ না করে উড়ে যাওয়া বা অপেক্ষা করাই পাইলটের জন্য সঠিক সিদ্ধান্ত।
এ সময় নজরুল ইসলাম বলেন, ‘যদি কোন কারণে পেছনের দুটি চাকা কাজ করার আগে সামনের চাকার নোজ হুইল খুলে যায় সেক্ষেত্রে বিমানে এই ধরনের সমস্যা হতে পারে। এছাড়া ল্যান্ড করার পর বাতাসের ধাক্কায় আবার যদি উঠে পরতে হয় তাহলে নামার সময় এরকম হতে পারে।’