তিন বছরের মধ্যে ৪৫০টি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা চীনের

তিন বছরের মধ্যে ৪৫০টি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা চীনের।

আগামী তিন বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় বিমান ভ্রমণ বাজার তৈরি করতে ৪৫০টি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে চীন। এতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শিল্পায়নে চীনা বিপ্লবে উড়োজাহাজ শিল্পের ব্যাপক প্রসারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, কারণ লাখ লাখ চীনা নাগরিককে ব্যবসা-বাণিজ্যের জন্য বিশ্বের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ভ্রমণ করতে হয়। খবর: সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, চীনের এ উদ্যোগ বিপজ্জনক ও চিত্তাকর্ষক হলেও এখান থেকে অনেক কিছুই ধারণা করা যায়। উদাহরণ হিসেবে বলা যায়, দেশটির দ্রতগতির অর্থনৈতিক উন্নয়ন। এক দশকেরও কম সময়ের মধ্যে চীন এমন একটি দেশে রূপান্তরিত হয়েছে, যেখানে কয়েক লাখ চীনা নাগরিকের শুধু চীনের বিস্তৃত অঞ্চল ছাড়াও ছুটতে হচ্ছে বিশ্বজুড়ে।
চীনে এ মুহূর্তে ২৩৫টি বিমানবন্দর থাকলেও সেগুলো ক্রমবর্ধমান যাত্রী ও ফ্লাইট সংখ্যার তুলনায় যথেষ্ট নয়। সে কারণেই দেশটির সরকার মনে করছে ২০৩৫ সালের মধ্যে সারা দেশে অন্তত আরও ৪৫০টি বিমানবন্দরের প্রয়োজন পড়বে। বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাপী বিমানের যাত্রীদের এক-চতুর্থাংশ চীন পরিচালনা করবে।
এরই মধ্যে নতুন তৈরি হওয়া বেইজিং ড্যাক্সিং বিমানবন্দর বিশ্বের বৃহত্তম বিমানবন্দরগুলোর মধ্যে একটি। এটি শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ৪২ মাইল দক্ষিণে। বিমানবন্দরে দ্রুত গতির ট্রেনসংযোগ এবং এটি নির্মাণের জন্য এক হাজার কোটি ডলার খরচ হয়। বিমানবন্দরটিতে যাত্রী ধারণ ক্ষমতা ১০ কোটির মতো।

Comments (0)
Add Comment