কিছুদিন আগেই বলিউডের ‘রক অন’ ছবির সিকুয়েলে অন্যতম প্রধান চরিত্রে অভিনয়ের ডাক পান শ্রদ্ধা কাপুর। অর্জুন রামপাল আর ফারহান আখতার অভিনীত ‘রক অন’ ছবিটি তরুণ প্রজন্মের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ফলে ছবিটির সিকুয়েল নিয়েও এরই মধ্যে শোরগোল শুরু হয়েছে বিটাউনে।
বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।‘রক অন টু’ নামে এই সিকুয়েলের শুটিং হবে শিলংয়ে। সে জন্যই সিনেমা ইউনিটের লোকজনের সঙ্গে শিলংয়ে যান শ্রদ্ধা। লোকেশন বাছাই এবং অন্যান্য টুকিটাকি চূড়ান্ত করার জন্য পরিচালকসহ দলের অনেকেই এখন সেখানে। কিন্তু মহারাষ্ট্রে জন্ম নেওয়া শ্রদ্ধা শিলংয়ের রূপে মুগ্ধ হয়ে আর নিজেকে ধরে রাখতে পারেননি। ‘রক অন টু’ সিনেমার নায়িকা তাই টুইটারে এক বার্তায় লিখেছেন,‘লস্ট ইন শিলং।’