শনিবার দুপুর ১টার দিকে সুগন্ধা কমিউনিটি সেন্টারে স্থানীয় বিএনপির পক্ষ থেকে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করেছিল। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থেকে এই খাবার বিতরণ করার কথা ছিল। কিন্তু পুলিশের বাধায় ওইখানে আর খাবার বিতরণ করতে পারেনি। পরে পাশের মেডিনোভার সামনের রাস্তায় খালেদা জিয়া দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।