পাকিস্তানে রানওয়ে থেকে পিছলে গেল বিমান

পাকিস্তানে রানওয়ে থেকে পিছলে গেল বিমান।

পাকিস্তানের গিলগিট বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গেল পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্স (পিআইএ)-এর একটি এটিআর বিমান| তবে, শনিবারের ঘটনায় কারও প্রাণহানি ঘটেনি| যাত্রীরা প্রত্যেকেই সুরক্ষিত আছেন| সামান্য আঘাত লাগলেও, কারও আঘাত মারাত্মক নয়|

শনিবার সকালে গিলগিট বিমানবন্দরে অবতরণ করে পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্স (পিআইএ)-এর পিকে-৬০৫ এটিআর বিমান| গিলগিট বিমানবন্দরে অবতরণ করার পরই রানওয়ে থেকে পিছলে যায় বিমানটি| তবে, ক্রু মেম্বার-সহ যাত্রীরা প্রত্যেকেই সুরক্ষিত আছেন| দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় দমকল| পৌঁছন বিমানবন্দরের কর্মী-আধিকারিকরাও| এই বিমান দুর্ঘটনায় এয়ারলাইন কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে|

Comments (0)
Add Comment