বিমানবন্দরে পাইলট আসলেন দেরিতে, ১ ঘণ্টা পর ছাড়ল বিমান।
বিমানবন্দরে পাইলটের আসতে দেরি হওয়ায় ১ ঘণ্টা বিলম্বে ছেড়েছে ঢাকা থেকে কলকাতাগামী ফ্লাইট বিজি ০০৯১। আর এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দেরির কারণ জানতে চাইলে জবাবে কোন উত্তর দিতে পারেনি বিমান কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে ৭ টায় মেঘদূত নামে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ০০৯১ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্য ছেড়ে যাওয়ার কথা ছিল।
এদিকে ফ্লাইট ছাড়ার এক ঘণ্ট আগে রিপোর্ট করার কথা থাকলেও পাইলট ফয়সাল আর কো পাইলট বিমানবন্দরে পৌঁছায় সকালে পৌঁনে ৮ টার দিকে। যাত্রীদের বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে বিমানের ওয়েটিং রুমে অপেক্ষা করতে হয়েছে । এ ঘটনায় বিমানবন্দরে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
পরে সকাল সোয়া ৮ টায় ঢাকা থেকে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের মেঘদূত।
এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকারকে বলেন, বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতায় এ ঘটনা সৃষ্টি হয়েছে। কারণ ভোরে সিলেট থেকে ঢাকাগামী ফ্লাইটের দায়িত্বে ছিলেন পাইলট। পাইলটের ইচ্ছাকৃত দেরি করে আসেননি বলে দাবি করেন তিনি।