বিমানের নতুন এমডি অতিঃ সচিব মোকাব্বির হোসেন

বিমানের নতুন এমডি অতিঃ সচিব মোকাব্বির হোসেন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও পদে মোকাব্বির হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মোকাব্বির হোসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উপ সচিব আবদুল লতিফ স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয় জনস্বার্থে অবিলম্বে আদেশটি কার্যকর হবে।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী রোববার নতুন এমডি বাংলাদেশ বিমানের দায়িত্ব গ্রহণ করবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও পদে নিয়োগ পাওয়ার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করে মোকাব্বির হোসেন বলেন, আগামী রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে দায়িত্ব গ্রহন করবো।

তিনি আরও বলেন, বিমানকে আরও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং দুর্নীতিমুক্ত ও সেবার মান উন্নয়নে সবার সহযোগিতা কাম্য করছি।

গত ৩০ এপ্রিল থেকে বিমানের ভারপ্রাপ্ত এমডির দায়িত্বে ছিলেন বিমানের পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল।

বিমানের সদ্য বিদায়ী এমডি ও সিইও এএম মোসাদ্দিক আহমেদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত ৩০ মে। পাইলট নিয়োগে অনিয়মের অভিযোগে চুক্তির মেয়াদ শেষের এক মাস বাকি থাকতেই তাকে সরিয়ে দেয়া হয়।নানা অনিয়মের অভিযোগের মুখে এ এম মোসাদ্দিক আহমেদকে এমডির দায়িত্ব থেকে সরিয়ে দেয় পরিচালনা পর্ষদ।

Comments (0)
Add Comment