কঙ্গোয় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি পুলিশ সদস্যের মৃত্যু

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কঙ্গোয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত বাংলাদেশের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম নাম মো. আশরাফুল ইসলাম। মঙ্গলবার আফ্রিকার গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশটিতে তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে আশরাফুলের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ওই কনস্টেবলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদরদফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় আশরাফুল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া ও তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

Comments (0)
Add Comment