এয়ার এশিয়ার বসন্তলকালীন অফার: ৭টি আন্তর্জাতিক রুটে সর্বনিš§ টাকায় টিকেট

এয়ার এশিয়া এবার ঢাকা থেকে পৃথিবীর সাতটি আন্তর্জাতিক রুটে সর্বনিš§ টাকায় টিকেট দেয়ার ঘোষণা দিয়েছে। নতুন এই প্যাকেজের নাম দেয়া হয়েছে ‘এয়ার এশিয়া স্প্রিং ধামাকা’। কর্তৃপক্ষ আশা করছে এই প্যাকেজ ঘোষণার ফলে এখন তাদের ‘নাও এভরি ওয়ান ক্যান ফ্লাই’ শ্লোগান বাস্তবায়ন আরও সহজ হবে।
এয়ার এশিয়ার এই নতুন প্যাকেজে ঢাকা অস্ট্রেরিয়া ঢাকা টিকেটের সর্বনিš§ মূল্য শুরু হয়েছে ৬২ হাজার টাকা থেকে। একই ভাবে ঢাকা চায়না ঢাকা ৪১ হাজার টাকা, ঢাকা ফিলিপাইন ঢাকা ৪৬ হাজার ৮শ’ টাকা, ঢাকা ইন্দোনেশিয়া ঢাকা ৪১ হাজার ২শ’ টাকা, ঢাকা সিঙ্গাপুর ঢাকা ৩৪ হাজার টাকা, ঢাকা ব্র“নাই ঢাকা ৩৮ হাজার ৬শ’ ৫০ টাকা এবং ঢাকা কুয়ালালামপুর ঢাকা ২২ হাজার ১শ’ ৬০ টাকা ধরা হয়েছে।
এয়ার এশিয়া কর্তৃপক্ষ আশা করছে নতুন এই অফারের ফলে অনেকেই এখন পরিবার পরিজন নিয়ে বসন্তকালীন অবকাশ কাটাতে বিদেশে বেড়াতে যেতে পারবেন। এয়ার এশিয়ার পরিচালক এবং স্ইিও মোর্শেদুল আলম চাকলাদার বলেন, শুধু মধ্যবিত্ত শ্রেণীই নয়, মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমজীবী মানুষের কথা বিবেচনা করে নতুন এই অফার দেয়া হয়েছে। আশা করি এর ফলে এয়ার এশিয়া সহসাই আরও জনপ্রিয়তা লাভ করবে।

Comments (0)
Add Comment