রংধনু সঙ্গে নিয়ে উড়ছে এই উড়োজাহাজ!

রংধনু সঙ্গে নিয়ে উড়ছে এই উড়োজাহাজ!

রংধনু কার না প্রিয়। বৃষ্টি শেষে রোদ উঠলেই আকাশে রংধনু খুঁজে বেড়ান সৌন্দর্যপিপাসুরা।

আর যদি বলা হয় কাঙ্ক্ষিত সেই সাতরঙা রংধনুকে সঙ্গে নিয়েই উড়ে বেড়িয়েছে একটি বিমান, তবে তা সত্যি চমকপ্রদ ঘটনা।

ভিডিও দেখা গেছে, রংধনুকে সঙ্গে নিয়ে উড়ে যাচ্ছে একটি উড়োজাহাজ। সাতরঙের বলয় ঘিরে রয়েছে উড়োজাহাজটিকে। বৃত্তকার রংধনুকে সঙ্গে নিয়ে উড়ছে সেটি।

আর সেই রংধনুর বলয় থেকে স্বর্গীয় দ্যুতি ছড়াচ্ছে আকাশে। এমন দৃশ্য ক্যামেরাবন্দি না করে উপায় নেই। বিমানযাত্রীদের অনেকেই জানালা দিয়ে সেই দৃশ্য ভিডিও করেছেন।

তারা মনে করছেন, তাদের বিমানের পাশ কেটেই সমান্তরালে উড়ে যাচ্ছিল ওই বিমানটি।

ভিডিওটি চীনা সোশ্যাল মিডিয়া উইবোতে শেয়ার করেছেন ওই ব্লগার।

দেখুন সেই ভিডিও:

ভিডিওটি দেখে অনেকেই বিষয়টিকে অলৌকিক কাণ্ড বলে মন্তব্য করছেন।

তবে বিজ্ঞানমনষ্করা বলছেন, এটি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রমের ভেলকিবাজি। তাদের যুক্তি- অন্য কোনো উড়োজাহাজ নয়, রংধনুর মধ্যে ওটি ছিল একটি ছায়া। আর উড়োজাহাজের ভেতরে বসে সেই ছায়াই যাত্রীরা তুলেছেন।

এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছেন আবহাওয়াবিদ বিয়ান ইয়াং।

এক চীনা সংবাদ সংস্থাকে ঘটনাটির বিষয়ে তিনি ব্যাখ্যা দেন, বিমানটি যাত্রীবাহী হওয়ায় এর ভেতরে জ্বলা আলো মেঘের গায়ে প্রতিফলিত হয়ে রংধনু বলয় এবং বিমানের ছায়ার জন্ম দিয়েছিল। তাই রংধনুকে সঙ্গী করে অনায়াসে সে উড়ে যেতে পারছিল বলয়ের ভেতর দিয়ে।

ইয়াং আরও জানিয়েছেন, ঘন মেঘের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রায়ই এ রকম ঘটনা ঘটে। কেউ আচমকা দেখলে তার দৃষ্টিবিভ্রম হতে বাধ্য।

বাস্তবে এভাবে রংধনুকে সঙ্গে নিয়ে কোনো বিমান ওড়েনি বলে জানান ওই বিশেষজ্ঞ।

তবে আবহাওয়াবিদ বিয়ান ইয়াং যাই বলুক, চীনা ব্লগারের পোস্ট করা ওই ভিডিওটি এখনও কৌতূহল জাগাচ্ছে নেটিজেনদের মাঝে।

Comments (0)
Add Comment