একই সঙ্গে সংশ্লিষ্ট ভিজিটরকে ৩ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষেধাজ্ঞাও জারি করা হতে পারে।
মঙ্গলবার (১৫ মার্চ) দেশটির সৌদি পাসপোর্ট অধিদফতরের জারি করা এ সংক্রান্ত নির্দেশ জানানো হয়।
সৌদি পাসপোর্ট অধিদফতরের রিয়াদ অঞ্চলের পরিচালক জেনারেল সুলাইমান আল সুহাইবানী সংবাদমাধ্যমেক জানান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যারা আইনের লঙ্ঘন করে সৌদি আরবে অবস্থান করেছেন, শাস্তি হিসেবে হোস্টকে সৌদি আরবের বাহিরে যেতে বাঁধা দেওয়া হবে এবং ওই ভিজিটরকে সৌদি আরব ত্যাগের দিন থেকে ৩ বছরের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।
‘সৌদি সরকারের পক্ষ থেকে ভিজিটরকে ১ থেকে ৩ মাসের জন্য এন্ট্রি ভিসা দেওয়া হয়। হোস্টের অনুরোধের পরিপ্রেক্ষিতে নাম মাত্র ফি পরিশোধ করে এটির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।’
তিনি বলেন, ভিজিটরের ভিসার মেয়াদ কবে শেষ হচ্ছে তা দেখা হোস্টের দায়িত্ব। এ দায়িত্ব পালন না করা শাস্তিযোগ্য অপরাধ।
মেডিকেল গ্রুপ ছাড়া হজ বা ওমরাহ ভিসার মেয়াদ বাড়ানো হবে না বলেও উল্লেখ করেন জেনারেল সুহাইবানী।