রোববার (১৩ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুতলাকের অফিসে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন ইসলামিক সেন্টারের বাংলাদেশি দায়ী, আল-ইমাম এবং কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বিশ্ব মুসলিম উম্মাহর বর্তমান অবস্থা এবং এ অবস্থায় ওলামায়ে কেরামদের করণীয়, সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ, উভয় দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্পর্কে আলোচনা হয়।