শুধু তাই নয়, শফিকুলের কাজের প্রতি আন্তরিকতা দেখে খোদ প্রথম সচিব শাহিদা সুলতানা তার কাজের প্রশংসা করতে গিয়ে বলেন, প্রতিদিন শত শত অবৈধ প্রবাসী ট্রাভেল পাস নিতে যারা আসেন হাসিমুখে আন্তরিকতার সহিত তাদের কাজ সম্পন্ন করেন। শফিক না থাকলে কুলিয়ে উঠতে পারতাম না।
মালয়েশিয়ায় প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ তার কাজে খুশি। সবাই তাকে স্নেহ করেন। গতকাল মঙ্গলবার এ প্রতিবেদক দূতাবাসে গেলে ৬ নম্বর রুমের সামনে মানুষের জটলা দেখে কৌতূহলী হয়ে উকি মেরে দেখেন কয়েকজন উচ্ছ্বস্বরে কথা বলছেন।
তখন শফিকুল নরম সুরে বলেছেন, একটু ধৈর্য ধরুন আপনার ফাইল আসছে কি-না দেখে দিচ্ছি। মাত্র ৫ মিনিট কাজ হয়ে গেলো। যার কাজ সে মহাখুশি।
৪০ বছর বয়সী শফিকুল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে (সচিবালয়) দীর্ঘ ৯ বছর নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তার কাজের দক্ষতা বিবেচনা করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তারা তাকে মালয়েশিয়ায় পাঠিয়ে দেন।
২০১২ সালের ১২ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় বাংলাদেশ মিশনে কাজে যোগ দেন তিনি। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শান্তিবাগে তার জন্ম। ১ ছেলে ও ১ মেয়ের বাবা শফিকুল।