শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৪ লাখ টাকার সিগারেটসহ যাত্রী আটক

শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৪ লাখ টাকার সিগারেটসহ যাত্রী আটক।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর লাগেজ থেকে ২৪৭ কার্টন সিগারেট জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। জব্দ করা এসব সিগারেটের আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা।

সোমবার (১৬ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রামে পৌঁছান। আটক করা ওই যাত্রীর নাম মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।

কাস্টমস উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানান, সোমবার দিনগত রাতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান দুবাই থেকে আসা যাত্রী ইকবাল। এ সময় তার লাগেজ তল্লাশি করে ইজি ব্রান্ডের ২৪৭ কার্টন সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। পরে তাকে আটক করা হয়।

লাগেজ থেকে সিগারেট জব্দের ঘটনায় কাস্টমস আইনে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

Comments (0)
Add Comment