শাহজালাল-শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ

শাহজালাল-শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ।

ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। এ দু’টি বিমানবন্দরের দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে আসলে বিমান ওঠানামা স্বাভাবিক হবে।

দুই বিমানবন্দর সূত্র জানায়, নির্ধারিত কয়েকটি ফ্লাইট ঘন কুয়াশার কারণে যথাসময়ে উঠানামা করতে পারেনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কেটে যাওয়ায় আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে বিমান চলাচল।

Comments (0)
Add Comment