প্লেনের লকার ভেঙে পড়লো যাত্রীর মাথায়

প্লেনের লকার ভেঙে পড়লো যাত্রীর মাথায়।

বিমানের লকার ভেঙে যাত্রীর মাথায় পড়লে এক যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ব্রাজিলের সাও পাওলো থেকে জার্মানির ফ্রাঙ্কফুট যাওয়ার পথে লাটাম এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এমন ঘটনা ঘটে।

ছবিতে দেখা যাচ্ছে, বিমানের সিটের ওপরের একটি লকার ভেঙে ঝুলে আছে। দুটি সিটের ওপর লকারের একটি অংশ পড়ে আছে। ওই দুই সিটের একটিতে একজন যাত্রী ছিলেন যিনি আহত হয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য সান’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই যাত্রীর ভাগ্য ভালো যে লকারটি ফাঁকা ছিল। মালামাল ভর্তি থাকলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো।

লাটাম এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, ওই যাত্রীর গুরুতর কোনো ক্ষতি হয়নি। তিনি হেঁটেই বিমান থেকে নেমেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় তারা দুঃখিত। তবে কী কারণে এমনটি হয়েছে তা তদন্ত করে দেখা হবে।

‘এটি একটি দুর্ঘটনা এবং এই দুর্ঘটনা দিয়ে এয়ারলাইন্সের মান বিচার করা উচিৎ হবে না’ বলেও যোগ করেন মুখপাত্র।

Comments (0)
Add Comment