আহতদের মধ্যে একজন বাংলাদেশি ও অপরজন ভারতীয়।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে মোসাফফা ন্যাশনাল মেরিন কোম্পানিতে কর্মরত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলে মোহাম্মদ সেলিম মারা যান।
নিহত সেলিম চট্টগ্রাম হাটহাজারী মাদার্শার আনু মিয়ার ছেলে। তার মরদেহ স্থানীয় শেখ খলিফা মেডিকেলে রাখা হয়েছে। আহতরা ওই মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।