শাহ আমানত বিমানবন্দরে ১৭৫ কার্টন সিগারেট জব্দ

শাহ আমানত বিমানবন্দরে ১৭৫ কার্টন সিগারেট জব্দ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৭৫ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে মোহাম্মদ সোহেল নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম হাটহাজারী উপজেলার বাসিন্দা সোহেলের ব্যাগেজ তল্লাশি করে সিগারেটগুলো উদ্ধার করে।

কাস্টম হাউসের একজন কর্মকর্তা জানান, সিগারেটগুলো কাস্টম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করেছেন এনএসআই কর্মকর্তারা।

Comments (0)
Add Comment