আমিরাতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

সংযুক্ত আরব আমিরাতে রাস আল-খাইমাহে বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) স্কুল ক্যম্পাসে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়।

এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জন্মদিনের কেক কাটা, বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের ওপর আলোচনা, স্কুল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কবিতা আবৃতি। এছাড়াও রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‍আয়োজন করা হয়।

স্কুলের শিক্ষক এম আজিজুর রহমানের সঞ্চালনায় সিনিয়র শিক্ষক এটি এম শাহানেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাস আল-খাইমাহ বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক এমএ মুছা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দফতর সম্পাদক সাহাব উদ্দীন ও প্রকৌশলী তাফাজ্জল।

পরে প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৫ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কর‍া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে হয়।

Comments (0)
Add Comment