২০১৯ সালে অর্ধেকে নেমেছিল উড়োজাহাজ দুর্ঘটনা

২০১৯ সালে অর্ধেকে নেমেছিল উড়োজাহাজ দুর্ঘটনা।

সদ্য শেষ হওয়া ২০১৯ সালে বিমান দুর্ঘটনায় হতাহতের পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। এভিয়েশন ইন্ডাস্ট্রির গবেষণা বলছে, ২০১৮ সালে বিমান দুর্ঘটনায় ২৫৭ জনের প্রাণহানি হয়েছিল। ২০১৮ সালে হয়েছিলো ৫৩৪ জনের প্রাণহানি বিমান দুর্ঘটনা।

এভিয়েশন ইন্ডাস্ট্রি বলছে, আকাশপথে দুর্ঘটনার পরিমাণ কমায় বেড়েছে বিমানে ভ্রমণ। এভিয়েশন সেফটি নেটওয়ার্ক বলছে, ইথিওপিয়া আর ইন্দোনেশিয়ায় দুটি বড় বিমান বিধ্বস্তের ঘটনা ছাড়া আকাশপথে নিরাপদ ভ্রমণই ছিল বছরজুড়ে। সাশ্রয়ী মূল্যে বিমানে ভ্রমণের সুবিধাও বেড়েছে।

Comments (0)
Add Comment