যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রব ম্যাকেয়ারকে অবাঞ্ছিত ঘোষণা” ইরানের

ইরানে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রব ম্যাকেয়ারকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন ইরানি বিচার বিভাগের মুখপাত্র।

ব্রিটিশ রাষ্ট্রদূতের বিরুদ্ধে বিক্ষোভে উসকানি দেয়ার অভিযোগ করেছেন ইরানি বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি। সাংবাদিকদের তিনি বলেন, ভুলবশত ইরানি ক্ষেপণাস্ত্রে একটি ইউক্রেনের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিক্ষোভে অংশ নেয়ার পর শনিবার তাকে গ্রেফতার করে, তিন ঘণ্টা আটক রাখার পরে ছেড়ে দেয়া হয়েছে।

যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রব ম্যাকেয়ারকে বহিষ্কার করা হবে বলেই আশা করছেন ইরানি জনগণ এবং সেটা আন্তর্জাতিক আইনের অধীনেই,বললেন ইসমাইলি। তেহরান বিশ্ববিদ্যালয়ে ওই কূটনীতিকের অবয়বে তরী একটি কার্ডবোর্ড কেটে সেটি পুড়িয়ে দেয়া হয়েছে। সঙ্গে বৃটিশ পতাকাও জ্বালিয়ে দেয়া হয়েছে।এদিকে ইসলামি প্রজাতন্ত্রটির আইনে সম্মান দেখাতে পারেননি বলে অভিযোগ করে রব ম্যাকিয়ারের কুশপুত্তলিকা দাহ করেছেন ইরানি বিক্ষোভকারীরা। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রব যেটাকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন।

যদিও এই কূটনীতিক বলছেন, তিনি এমন একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন, যেটা ওই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে করা হয়েছিল বলে প্রচার করা হয়েছে। এতে তিনি মাত্র পাঁচ মিনিট উপস্থিত ছিলেন। ওই বিমান দুর্ঘটনায় চার ব্রিটিশ নাগরিকও নিহত হয়েছেন।

Comments (0)
Add Comment