লটারিতে উড়োজাহাজ বিক্রি।
মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ অব্রাদর সিদ্ধান্ত নিয়েছেন তার সরকারী দায়িত্ব পালনের জন্য তাকে যে বিলাসবহুল এয়ারক্রাফটটি দেয়া হয়েছে সেটি বিক্রি করে দেবেন। তার মতে, যে দেশের অর্ধেক মানুষ দরিদ্র সে দেশের প্রেসিডেন্টের এত বিলাসবহুল প্লেনের প্রয়োজন নেই। এজন্য র্যাফেল ড্র’র মাধ্যমে প্লেনটি বিক্রির সিদ্ধান্ত হয়েছে। ২৫ ডলার মূল্যমানের ৬০ লাখ টিকেট বিক্রি করা হবে। এর আগে বোয়িং ৭৮৭ প্লেনটি ১৩০ মিলিয়ন ডলারে বিক্রির উদ্যোগ নেয়া হলেও ক্রেতা পাওয়া যায়নি।