ইরাক থেকে ১,১৬৪ নাগরিককে ফিরিয়ে এনেছে গাল্ফ এয়ার

ইরাক থেকে ১,১৬৪ নাগরিককে ফিরিয়ে এনেছে গাল্ফ এয়ার।

বাহরাইনের জাতীয় বিমানসংস্থা গাল্ফ এয়ার ইরাক থেকে এ পর্যন্ত ১ হাজার ১৬৪ জন বাহরাইনী নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে। এসব নাগরিক চলমান উত্তেজনকর পরিস্থিতিতে ইরাকে আটকা পড়েছিল এবং দেশে ফিরতে আকুতি জানিয়েছিল ।

গাল্ফ এয়ার ১৬ থেকে ২০ জানুয়ারির মধ্যে ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ টি বিশেষ উদ্ধার ফ্লাইট পরিচালনা করে এসব বাহরাইনী নাগরিকদের ফিরিয়ে আনে ।

বিমানসংস্থাটি জানিয়েছে, “নাগরিকদের ফিরিয়ে আনতে তারা ইরাকে অবস্থিত বাহরাইনের দূতাবাস এবং নাজাফের কনসুলেটের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে ।”

আকাশযাত্রা

Comments (0)
Add Comment