তেহরান বিমানবন্দরে প্রযুক্তিগত সমস্যার কারণে তুরস্কগামী বিমানের জরুরি অবতরণ।

তেহরানে তুরস্কগামী বিমানের জরুরি অবতরণ
শনিবার দেশটির আধাসরকারি বার্তা সংস্থা মেহের জানিয়েছে,  তেহরান বিমানবন্দরে প্রযুক্তিগত সমস্যার কারণে তুরস্কগামী একটি ইরানি বিমান  জরুরি অবতরণ করেছে ।

বিমানটি তুরস্কের ইস্তানবুলে যাচ্ছিল। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে সেটি ফিরে আসে এবং মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করে। এতে কোনো যাত্রী কিংবা ক্রু হতাহত হয়নি।

রয়টার্সের খবর জানিয়েছে, ইমাম খোমেনি বিমানবন্দর থেকেই উড়োজাহাজটি তুরস্কের ইস্তানবুলের পথে রওনা হয়েছিল। উড়োজাহাজটি ইরানের এয়ারট্যুর কোম্পানির মালিকানাধীন।

সামাজিক মাধ্যমে উড়োজাহাজটির একটি ছবি পোস্ট করা হয়েছে। তাতে কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি। তবে ছবিটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলেও জানিয়েছে রয়টার্স।

চলতি মাসের প্রথম দিকে বিপ্লবী গার্ডসের ভুলবশত ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানটির ১৭৬ যাত্রীর সবাই নিহত হয়েছেন।

খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ছয় মিনিট পর বিধ্বস্ত হয়েছিল উড়োজাহাজটি। এ ঘটনায় দুঃখপ্রকাশ করে ক্ষমার অযোগ্য অপরাধ বলে স্বীকার করে নিয়েছে ইরান। এমনকি পরবর্তী সময়ে বেশ কয়েকজনকে আটকের খবরও পাওয়া গেছে।

Comments (0)
Add Comment