যুক্তরাষ্ট্রের আলাস্কায় যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত নিহত ৫।

স্থানীয় সময় বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের আলাস্কার যুপিক গ্রামে একটি যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে আরব নিউজ এই তথ্য নিশ্চিত করেছে ।

বিমানটিতে পাইলট সহ মোট ৫ জন আরোহী ছিলেন। যাত্রীবাহী বিমানটি উড্ডয়নের প্রায় ২ ঘণ্টা পর বিধ্বস্ত হয়। তবে নিহতদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা অ্যালেন কেনিৎজার জানান, বিমানটির দুর্ঘটনা বিষয়ে তদন্ত করা হবে । এছাড়া নিহতদের পরিবারদের দুর্ঘটনার খবর জানানোর চেষ্টা চলছে।

Comments (0)
Add Comment