করোনা ভাইরাসে ব্যবসায় মন্দা, ৪০০ কর্মীকে ছাঁটাই করছে হংকং এয়ারলাইন্স

করোনা ভাইরাসে ব্যবসায় মন্দা, ৪০০ কর্মীকে ছাঁটাই করছে হংকং এয়ারলাইন্স।

চীনে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ব্যবসায় মন্দা ঠেকাতে ৪০০ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে হংকংয়ের দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা হংকং এয়ারলাইন্স ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সংস্থাটির ১০% জনবল হ্রাসের সিদ্ধান্তের তথ্য দিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে সাউথ চায়না মর্নিং পোস্ট।

“বৈশ্বিক ইস্যুটির ক্রমবর্ধমান প্রকৃতির সাথে অনিশ্চয়তা বাড়ার কারণে দুর্বল ভ্রমণ চাহিদা গ্রীষ্ম মরসুম পর্যন্ত অব্যাহত থাকবে এবং আমাদের চলমান থাকার জন্য আরও পদক্ষেপ নেওয়া দরকার,” আন্তর্জাতিক বার্তা রয়টার্স জানিয়েছেন বিমানসংস্থার একজন মুখপাত্র ।

“হংকং এয়ারলাইন্সের ইতিহাসে এখন পর্যন্ত এর চেয়ে বেশি চ্যালেঞ্জের সময় আর কখনও হয়নি। এই সিদ্ধান্ত কঠিন তবে এয়ারলাইনকে বাঁচিয়ে রাখতে হবে,” তিনি যোগ করেন।

হংকংয়ের বিমান সংস্থাগুলির জন্য গত বছরটি ছিল অত্যন্ত মারাত্মক। প্রথমত, হংকংয়ের বিক্ষোভের ফলে ব্যাপক বিঘ্ন ঘটেছিল, বিমানসংস্থাগুলোকে হাজার হাজার ফ্লাইট বাতিল করতে বাধ্য করে। এখন করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর চেষ্টার কারণে বিমান সংস্থাটিকে আরও হাজার হাজার বিমান বাতিল করতে বাধ্য করেছে।

Comments (0)
Add Comment