চীনে ২৪দিনে প্রায় ৭৮ হাজার ফ্লাইট বাতিল

মহামারি আকার ধারণ করা কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে চীনে সোমবার (১৭ফেব্রুয়ারি) একদিনেই ৯৮ জনের মৃত্যু ঘটেছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৃষ্ঠ রোগে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো এখন ১৮৭৩ জনে ।

চীনের রাষ্ট্রীয় ২০হাজার কোম্পানী ও তাদের সাবসিডি প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন শুরু হয়েছে।সরকারের সঙ্গে সরাসরি সম্পর্কিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর শতকরা ৮০ ভাগই কাজ শুরু করেছে।বাকি ২০ভাগ করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে এমন আশংকায় বন্ধ রাখা হয়েছে। -খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।

অন্যদিকে বেসরকারি বিমান চলাচল ও পর্যটনে দারুনভাবে আঘাত হেনেছে এই মহামারী রোগটি। ২০ জানুয়ারি হতে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিনটি এয়ারলাইনের ৭৮হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ারলাইনগুলো ১৩ মিলিয়ন বুকিং করা টিকেট বাতিল করে দিয়েছে।

চীনের জাতীয় ট্রাভেল গ্রুপ ১৯টি পর্যটন এলাকা,অনেক থিম পার্ক, ৩০টি হোটেল এবং ১১৩টি পর্যটন শপ ইতোমধ্যে বন্ধ করে রেখেছে। হাজার হাজার ট্রাভেল সম্পর্কিত প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে শিনজিয়াং প্রদেশের স্বায়ত্বশাসিত এলাকা কাজাকের বাসিন্দাদের ঘরে অবস্থান করতে চীন সরকার নির্দেশ দিয়েছে। সোমবার এক আদেশে করোনাভাইরাসের সংক্রমন এড়াতে তাদেরকে সরকার ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছাবে বলে জানিয়েছে।

Comments (0)
Add Comment