শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬ লাখ ৬০ হাজার টাকার সিগারেট জব্দ করা হয়েছে।

শারজাহ থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে উক্ত সিগারেট জব্দ করেছে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দা টিম।।
আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ৮ টায় এসব সিগারেট জব্দ করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এয়ার এরাবিয়ার ‘জি৯ ৫২৮’ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি কার্যক্রম জোরদার করে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দা টিম। এ সময় ফটিকছড়ির মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ মামনুর মিয়া ও মোহাম্মদ রোকন উদ্দিনের ব্যাগেজ থেকে ৮৩০ কার্টন সিগারেট জব্দ করা হয়। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা।

জব্দ করা সিগারেট পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।

Comments (0)
Add Comment