ইতালি,দক্ষিণ কোরিয়া ও ইরানের নাগরিকদের ভিসা সীমিত করবে বাংলাদেশ।

চীনের পর এবার ইতালি,দক্ষিণ কোরিয়া ও ইরানের নাগরিকদের জন্য ভিসা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার

করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর চীনের নাগরিকদের জন্য ভিসা সীমিত করেছিল বাংলাদেশ। শুধু তাই নয়, ভিসা আবেদনের সঙ্গে মেডিক্যাল সার্টিফিকেট জমা দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইরানের জন্যও একই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইরানে করোনাভাইরাসের প্রকোপ অনেক বেড়ে গেছে।’ ইতোমধ্যে দক্ষিণ কোরিয়াতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ কারণে একটি সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে তিনি জানান।

 

Comments (0)
Add Comment