ভারতে কোয়ারেন্টাইন শেষে উহান ফেরত ২৩ বাংলাদেশি কাল দেশে ফিরছে।

আগামীকাল শনিবার করোনাভাইরাসের আশঙ্কায় ভারতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর দেশে ফিরছেন চীনের উহান ফেরত ২৩ বাংলাদেশি নাগরিক। তাদের দেশে ফেরার অনুমতি দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল বৃহস্পতিবার দিল্লিতে তাদের প্রয়োজনীয় মেডিক্যাল চেকআপ হয়। ২৩ সদস্যের এই দলের বেশির ভাগই ছাত্র-ছাত্রী। তাদের সঙ্গে শিশুও রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তাদের কারো শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

চীনের উহানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ২৭ ফেব্রুয়ারি সেখান থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে চীন থেকে ভারতীয়দের দেশে আনা হয়। সেখানে ২৩জন বাংলাদেশিও ছিলেন; যাদের দিল্লিতে কোয়ারেন্টাইনে রাখা হয়।

Comments (0)
Add Comment